প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট অভিষেক ২০১০ সালের নভেম্বরে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরিটি পেয়ে গেলেন গতকাল। গত পাঁচ বছরে টেস্ট সেঞ্চুরিসংখ্যায় উইলিয়ামসন আছেন তিনে। তাঁর সমান ১৩ সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলাও। ১৪ সেঞ্চুরি নিয়ে ঠিক ওপরে অস্ট্রেলিয়ার বিদায়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে ক্লার্ক খেলেছেন ৫১ টেস্ট, আমলা ও উইলিয়ামসন যথাক্রমে ৪২ ও ৪৬টি। এই সময়কালে সর্বোচ্চ ১৫টি সেঞ্চুরি করেছেন চার ব্যাটসম্যান—ইংল্যান্ডের অ্যালিস্টার কুক (৬২ ম্যাচ), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৪৩), অস্ট্রেলিয়ার
ডেভিড ওয়ার্নার (৪৭) ও পাকিস্তানের ইউনিস খান (৪১)। মোট রানের দিক দিয়ে এই সময়ে পঞ্চম উইলিয়ামসন (৩৮৯৫)। এখানেও সবার ওপরে কুক (৫৪১৬)।