উগান্ডার কোচ টিকোলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোচিংয়ের সঙ্গে জড়িয়ে ছিলেন সেই ২০১২ সাল থেকেই। তখন হয়েছিলেন উগান্ডার ব্যাটিং কোচ। ওই সময় পূর্ব আফ্রিকান দেশটি আফ্রিকান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিও জিতেছিল। এবার সেই উগান্ডার প্রধান কোচ হয়েছেন স্টিভ টিকোলো। সাবেক এই কেনিয়ান ব্যাটসম্যান দায়িত্বটা নিচ্ছেন কেনিয়ারই একসময়ের সতীর্থ মার্টিন সুজির কাছ থেকে। নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে টিকোলো দারুণ রোমাঞ্চিত, ‘আমি উগান্ডায় কোনো আগন্তুক নই। এখানে আমি বেশ কয়েকবার এসেছি। এটা আমার দ্বিতীয় বাসভূমির মতো, আশা করি স্বচ্ছন্দই বোধ করব। আমি রোমাঞ্চিত এবং সত্যি বলতে কি একটু উদ্বিগ্নও। তবে সেটি ইতিবাচক অর্থে।’ এ বছরই আইসিসির ডিভিশন থ্রিতে খেলবে উগান্ডা, সেটিই হবে টিকোলোর প্রথম চ্যালেঞ্জ। ক্রিকবাজ।