উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে যখন মুখোমুখি ভারত-পাকিস্তান, সেই ম্যাচ নিয়ে কার না আগ্রহ! এ তালিকার বাইরে নন এমনকি শোয়েব মালিকও। আগামীকালের এই ম্যাচে নিজেদের ফেবারিটও ভাবছেন, কিন্তু পাকিস্তানি অলরাউন্ডার কি যথেষ্ট আত্মবিশ্বাসী?
সবাই জানে যে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বড় ম্যাচ। দুই দেশের মানুষ খুব আনন্দ নিয়ে ম্যাচটি উপভোগ করে। সবাই চায় যে তাদের দলটি যেন জেতে। ক্রিকেটাররাও এ ম্যাচটি জিততে মুখিয়ে থাকে, প্রাণান্ত চেষ্টা করে। এই ম্যাচ খেলে যে রকম তৃপ্তি পাওয়া যায়, দুই দলের ক্রিকেটাররাই উপভোগ করেন।
আমি যেহেতু পাকিস্তানের খেলোয়াড়, আমি তাই বলবই, পাকিস্তান এ ম্যাচে ফেবারিট। তবু সাম্প্রতিক সময়ে যদি ভারতের পারফরম্যান্স দেখেন, তারা খুবই ভালো করছে। আমরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছি। মাত্রই পিএসএলে খেলে এসেছি। আমি মনে করি, দুই দলের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে।