উদার বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ ওভারে ১৩৬ রান। ওভারপ্রতি ৫.৯১। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসটাকে ভুলেই যেতে চাইবেন বরুণ অ্যারন। টেস্টে ইনিংসে কমপক্ষে ২০ ওভার বোলিং করেছেন এমন ভারতীয় বোলারদের মধ্যে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান যে এই পেসারই দিয়েছেন। অ্যারন পেছনে ফেলেছেন কপিল দেবকে। ১৯৮৩ সালে ফয়সালাবাদ টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ওভারপ্রতি ৫.৬৮ রান দিয়েছিলেন কপিল। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক অবশ্য ৩৮.৪ ওভারে ২২০ রান দিয়ে ৭ উইকেটও নিয়েছিলেন। প্রতি ওভারে গড়ে ৭.৮২ রান বিলিয়ে সব দেশ মিলিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ২০১২ সালে এই অ্যাডিলেডেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ ওভারে ১৮০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন এই লেগ স্পিনার।