উদ্বোধনী জুটি ভাঙলেন তাইজুল-সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা টেস্টে ৩১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই জিম্বাবুয়ের ধাক্কা! সফরকারী দলকে ধাক্কাটা দিয়েছেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। বাংলাদেশের এ দুই স্পিনারের যৌথ আঘাতে লাঞ্চের আগে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৩ রান।
চতুর্থ ইনিংসে স্পিনারদের দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করলেন অধিনায়ক মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে তাইজুলের বলে ফিরে যান ওপেনার ব্রায়ান চারি। দলীয় ১৩ রানের মাথায় সাকিবের বলে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ৯ রানে ফেরেন আরেক ওপেনার সিকান্দার রাজা। গত কয়েকটি ইনিংসের মতো আবারও দৃশ্যপটে বাংলাদেশের এ দুই স্পিনার। দিনের অবশিষ্ট সময়ে এ দাপট ধরে রাখতে পারলে খুলনা টেস্টে বাংলাদেশের ভালো কিছু আশা করা অমূলক হবে না।