পরশুই একবার প্যাট কামিন্সকে মনে করিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার। কাল ষষ্ঠ উইকেটটি নিয়ে আবার কামিন্সের প্রসঙ্গ টানতে বাধ্য করলেন মিরাজ। ২০১১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কামিন্স যখন ৬ উইকেট নেন, তখন তাঁর বয়স ১৯ হয়নি। কামিন্সের ওই অর্জনের পর বয়স ১৯ পূর্ণ হওয়ার আগে প্রথম বোলার হিসেবে ৬ উইকেট পেলেন মিরাজ। বয়স ১৯ হওয়ার আগে সাতজন বোলার ১১ বার ৬ উইকেট পেয়েছেন। উনিশের আগে সর্বোচ্চ তিনবার ৬ উইকেট নিয়েছেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। ভারতের সাবেক লেগ স্পিনার টেস্ট ক্যারিয়ারে এই তিনবারই ইনিংসে ৫ উইকেটের বেশি নিয়েছেন। এ ছাড়া বাংলাদেশের এনামুল জুনিয়র ও পাকিস্তানের ওয়াকার ইউনিসের দুবার এই কীর্তি আছে।
উনিশের আগে টেস্টে সেরা বোলিং
৭/৭৬
ওয়াকার ইউনিস
পাকিস্তান-নিউজিল্যান্ড
ফয়সালাবাদ ১৯৯০
৭/৮৬
ওয়াকার ইউনিস
পাকিস্তান-নিউজিল্যান্ড
লাহোর
১৯৯০
৭/৯৫
এনামুল হক জুনিয়র
বাংলাদেশ-জিম্বাবুয়ে
ঢাকা
২০০৫
৬/৪৫
এনামুল হক জুনিয়র
বাংলাদেশ-জিম্বাবুয়ে
চট্টগ্রাম
২০০৫
৬/৬৪
লক্ষ্মণ শিবরামকৃষ্ণান
ভারত-ইংল্যান্ড
মুম্বাই
১৯৮৪