বয়স মাত্র ১৯। এরই মধ্যে কিনা ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেয়ে গেলেন হাসিব হামিদ। ভাবছেন, এতে বিস্ময়ের কী আছে! উপমহাদেশের দলগুলো তো হরহামেশাই অল্পবয়সীদের অভিষেক ঘটিয়ে দেয়। কিন্তু দলটা যখন ইংল্যান্ড, তখন এটা বিস্ময়েরই ব্যাপার। গত ৪৯ বছরে বয়স ২০ হওয়ার আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন মাত্র একজন। ১৯ বছর আগে ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর বয়সে টেস্ট অভিষেক হয় অলরাউন্ডার বেন হোলিওকের। এর আগে ১৯৪৯ সালে ১৮ বছর বয়সে অভিষেক হয় ব্রায়ান ক্লোজের। সব মিলিয়ে ২০তম জন্মদিন উদ্যাপনের আগে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন মাত্র পাঁচজন। এঁদের মধ্যে ক্লোজই সর্বকনিষ্ঠ। ইংল্যান্ডের হয়ে ২০ বছরের কম বয়সে ওয়ানডে খেলেছেন শুধু ২০০২ সালে সড়ক দুর্ঘটনায় নিহত বেন হোলিওক।
ইংল্যান্ডের কম বয়সী টেস্ট ক্রিকেটাররা
অভিষেকে বয়স বিপক্ষ ভেন্যু সাল
১৮ বছর ১৪৯ দিন ব্রায়ান ক্লোজ নিউজিল্যান্ড ওল্ড ট্রাফোর্ড ১৯৪৯
১৯ বছর ৩২ দিন জ্যাক ক্রফোর্ড দ. আফ্রিকা জোহানেসবার্গ ১৯০৬
১৯ বছর ৮৩ দিন ডেনিস কম্পটন নিউজিল্যান্ড ওভাল ১৯৩৭
১৯ বছর ২৬৯ দিন বেন হোলিওক অস্ট্রেলিয়া ট্রেন্ট ব্রিজ ১৯৯৭
১৯ বছর ৩৩৮ দিন ইয়ান পিবলস দ. আফ্রিকা জোহানেসবার্গ ১৯২৭