উন্নতির রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে, হংকং আর স্কটল্যান্ডও ছিল তাদের গ্রুপে। কিন্তু সবাইকে পেছনে ফেলেই প্রথম পর্ব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে উঠে এসেছে আফগানিস্তান। আর শুধু এই বিশ্বকাপে কেন, মূল পর্বের আগে সর্বশেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচেই আফগানিস্তানের মাত্র একটি হার! এ অভাবনীয় উন্নতির রহস্য কী? আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই কৃতিত্ব দিলেন তাঁদের কোচ ইনজামাম-উল-হক ও বোলিং কোচ মনোজ প্রভাকরকে, ‘ওরা দুজন আমাদের সঙ্গে যোগ দেওয়ার পর আমরা অনেক উন্নতি করেছি। এই পর্যায়ের ক্রিকেটে তাদের অভিজ্ঞতা আমাদের জন্য খুব কাজে দিচ্ছে। আশা করছি, আমরা এই উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’ সে জন্য অবশ্য বড় দলগুলোর সঙ্গে আরও বেশি ম্যাচ খেলার প্রত্যাশা স্টানিকজাইয়ের, ‘আমরা যত বেশি টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে খেলব, তত অভিজ্ঞ হব, তত নিজেদের দুর্বলতা বুঝতে পারব।’ আইএএনএস।