উল্টো পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৪ টেস্টে জয় মাত্র চারটি, হার ৬৯টিতেই। টেস্ট পরীক্ষায় এখনো পাস করা হলো না বাংলাদেশের। দেওয়া যাচ্ছে না অনভিজ্ঞতার অজুহাতও। ব্যাপারটা বুঝতে বাংলাদেশের আজকের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের দিকে তাকালেই হয়। আজ ৫০০তম টেস্ট খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রথম ১০০ টেস্টের ৩৫টিতেই জিতেছিল, হেরেছিল ৩৩টিতে। ক্যারিবিয়ানরা খেই হারিয়েছে বরং অভিজ্ঞতার ভান্ডার হৃষ্টপুষ্ট হওয়ার পরই। প্রথম ৩০০ টেস্টে যে দলটির ১১৬ জয়ের বিপরীতে ৭১টি হার ছিল, ৪৯৯ ম্যাচের পর সেই হিসাবটাই এখন ১৬২-১৬৮। সর্বশেষ ৯৯ ম্যাচে দলটি ৩৩ ম্যাচে হারলেও জিতেছে মাত্র ১৬টিতে। এই ১৬ জয়ের ১০টিই আবার বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে।