উড়ে গেল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কাকে ২২৮ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। লঙ্কানরা পারেনি। কাল হারারেতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে উপুল থারাঙ্গার দল হেরেছে ৬২ রানে। ১৯৯৯ সালের পর নিরপেক্ষ ভেন্যুতে লঙ্কানদের বিপক্ষে ক্যারিবীয়দের এটি প্রথম জয়।
ওয়েস্ট ইন্ডিজ নামে তিনটি নতুন মুখ নিয়ে। অভিষেক রাঙিয়েছেন শাই হোপ, অ্যাশলি নার্স ও রোভম্যান পাওয়েল। ২৭ রানে ২ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজ যে ২২৭ রান করতে পারল তাতে হোপের ৪৭ ও পাওয়েলের ৪৪ রান বড় অবদান। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৫৪ রান জোনাথন কার্টারের। ক্রিকইনফো।
জেসন হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং শুরুতেই কাঁপিয়ে দেয় শ্রীলঙ্কাকে। সপ্তম উইকেটে সাচিথ পাথিরানা-শিহান জয়াসুরিয়ার ৬০ রান ছাড়া বড় কোনো জুটি হয়নি তাদের। খুঁড়িয়ে চলা লঙ্কানরা অলআউট ১৬৫ রানে। গ্যাব্রিয়েল ও অ্যাশলি নার্স নিয়েছেন ৩টি করে উইকেট। ম্যাচসেরা হোল্ডার।