ঋদ্ধি-শামির সিরিজ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট তাঁদের পিছু নিয়েছে আগেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর আর খেলা হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। তৃতীয় টেস্টের পর ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ শামি। এবার সিরিজ থেকেই ছিটকে পড়লেন তাঁরা। চেন্নাইয়ে আগামী শুক্রবার শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্টে তাঁদের খেলা হবে না। ঋদ্ধিমানের চোট হাঁটুতে, শামির হ্যামস্ট্রিংয়ে। সেরে উঠতে সময় লাগবে দুজনের। ক্রিকইনফো।