এ কেমন সূচি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড থেকে বিমানপথে পুনে যেতে ২১ ঘণ্টারও বেশি সময় লাগে। কিন্তু অস্ট্রেলিয়া দলকে সেই পথ পাড়ি দিতে হবে ১৫-১৬ ঘণ্টার মধ্যে। নইলে যে পুনে টেস্টে খেলতে নামাই হবে না তাঁদের! কথাটা অবিশ্বাস্য শোনালেও আগামী বছর ২২ ফেব্রুয়ারিতে অ্যাডিলেডে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি খেলার পরদিনই পুনেতে ভারতের সঙ্গে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া!
নভেম্বর থেকে ভীষণ ব্যস্ত এক সূচি শুরু হবে অস্ট্রেলিয়ার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ঠাসা এই সূচিতেই গোলমাল পাকিয়ে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি অ্যাডিলেডে দিবারাত্রির টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। পরের দিন সকালেই আবার ভারতের সঙ্গে ৪ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। যার মানে, টি-টোয়েন্টির জন্য এমন একটা দল অস্ট্রেলিয়াকে খেলাতে হবে, যে দলে টেস্ট স্কোয়াডের কেউ থাকবেন না। তবে দলের কোচিং স্টাফরা কী করবেন, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। ক্রিকইনফো।