এ যুগের সেঞ্চুরিয়ানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টে ১৬ সেঞ্চুরি রস টেলরের। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কাল ওয়ানডেতেও ষোড়শ সেঞ্চুরি পেয়ে গেলেন । টেস্ট সেঞ্চুরিতে মার্টিন ক্রোর পেছনে থাকলেও ওয়ানডে সেঞ্চুরিতে নাথান অ্যাস্টলের নিউজিল্যান্ড রেকর্ড ছুঁয়েছেন টেলর। টেলরের ওয়ানডে অভিষেক ২০০৬ সালের ১ মার্চ। টেলরের অভিষেকের পর ওয়ানডেতে তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র পাঁচ ব্যাটসম্যানের। ১৭৯ ম্যাচে ২৭ সেঞ্চুরি নিয়ে যেখানে সবার ওপরে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি, যেখানে ১৬ সেঞ্চুরি করতে টেলরকে খেলতে হলো ১৭৮ ম্যাচ। এই সময়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ সাতটি ওয়ানডে সেঞ্চুরি তামিম ইকবালের।
সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি (১ মার্চ ২০০৬ থেকে)
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০
বিরাট কোহলি (ভারত) ১৭৯ ১৭১ ৭৭৫৫ ১৮৩ ৫৩.১১ ২৭
এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) ১৯৪ ১৮৫ ৮৫৭১ ১৬২* ৫৭.৫২ ২৪
হাশিম আমলা (দ. আফ্রিকা) ১৪৩ ১৪০ ৬৬২৫ ১৫৯ ৫০.৯৬ ২৩
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) ২৪৫ ২২৮ ৮৭২৫ ১৬১* ৪২.৯৮ ২২
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ২৪১ ২২৯ ৯৫১১ ১৬৯ ৪৫.৯৪ ২০
রস টেলর (নিউজিল্যান্ড) ১৭৮ ১৬৪ ৫৯৪৯ ১৩১* ৪৩.৪২ ১৬
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ২৩৮ ২২২ ৭১২৬ ১৪৪ ৩৫.১০ ১৩
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৯৩ ৯১ ৩৯৪৬ ১৭৯ ৪৪.৮৪ ১৩