এই অবস্থা আজমলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমল নিষিদ্ধ হয়েছেন, খবরটা পুরোনো। কিন্তু বল করার সময় আজমলের কনুই আসলে কতটুকু বাঁকে? আইসিসি অনুমোদিত সীমা ১৫ ডিগ্রি, কিন্তু আজমলের ক্ষেত্রে সেটা কত জানেন? অস্ট্রেলিয়ায় বায়োমেকানিকস পরীক্ষা দেখিয়েছে ৪০ ডিগ্রিরও বেশি! কাল পিসিবি সভাপতি শাহরিয়ার খান ওই পরীক্ষার ২৩ পৃষ্ঠা লম্বা প্রতিবেদন সম্পর্কে বলতে গিয়েই এটা জানিয়েছেন।
শাহরিয়ার জানাচ্ছেন, ‘কিছু ডেলিভারির ক্ষেত্রে ৪০ ডিগ্রির চেয়ে বেশি বাঁকে।’ শুধু দুসরা নয়, অন্য বলেও একই অবস্থা বলেই জানিয়েছেন পিসিবি সভাপতি, ‘গড়ে ওর ডেলিভারিগুলো ৩৭ ডিগ্রির চেয়ে বেশি বাঁকে, যেটা অনেক বেশি। ওর অ্যাকশন ঠিক করাটা এখন বড় একটা চ্যালেঞ্জ।’ সাবেক অফ স্পিনার সাকলায়েন মুশতাক অবশ্য ৩৬ বছর বয়সী আজমলকে সাহায্য করার জন্য পাকিস্তানে এসেছেন। এএফপি।