এইচপিকে জেতালেন নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমুল হোসেনের সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচেও জয় পেল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। কাল নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশকে তারা হারিয়েছে ৭০ রানে।

ডারউইনের মারারা ক্রিকেট ওভালে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান করে বিসিবি হাইপারফরম্যান্স দল। নাজমুলের ১০১ রানের ইনিংসই ভিত্তি গড়ে দিয়েছিল বড় রানের। সঙ্গে যোগ ছিল ইরফান শুক্কুরের ৬০ এবং ওপেনার এনামুল হকের ৫৮ রানের ইনিংস দুটি। স্বাগতিক দলের ড্যানিয়েল ম্যাকেল ৬ ওভার বোলিং করে নিয়েছেন ৪ উইকেট।

সেঞ্চুরি ছিল নর্দার্ন টেরিটরি আমন্ত্রিত একাদশের ইনিংসেও। কিন্তু জ্যাকব ডিকম্যানের ১০৫ রানের পরও তাদের ইনিংস থেমে গেছে ২৪৩ রানে। হাইপারফরম্যান্স দলের সাইফউদ্দিন ৮ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।