এইচপির ক্যাম্পে ২৪ ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাডেমি দল গঠন এবং জাতীয় দলে খেলোয়াড়ের জোগান দেওয়া। এই দুটি বিষয় মাথায় রেখেই করা হয়েছে এবারের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে এইচপির অনুশীলন ক্যাম্প। কাল ২৪ সদস্যের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে ক্যাম্পের জন্য। ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ১৬ জুলাই মিরপুরের একাডেমি ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে।
২৪ জনের তালিকায় বেশির ভাগই পরিচিত মুখ। অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা ক্রিকেটারদের সঙ্গে আছে পুরোনো নাম নূর হোসেনও। কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে মাত্র ৩ উইকেট পাওয়া এই লেগ স্পিনারকে স্কোয়াডে নেওয়ার কারণ ব্যাখ্যা করে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘জুবায়েরের পর জাতীয় দলের পাইপলাইনে আমরা আরও লেগ স্পিনার রাখতে চাই। সে জন্যই নূর হোসেনকে রাখা।’
স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে অপরিচিত মনে হতে পারে নূর আলম ও এবাদত হোসেন চৌধুরীকে। দুজনই পেসার। প্রথমজন বিকেএসপি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়। আর এবাদত হোসেন রবি পেসার হান্ট থেকে পাওয়া সবচেয়ে দ্রুতগতির বোলার।
এইচপি স্কোয়াড: সাদমান ইসলাম, মেহেদী হাসান (মারুফ), আবদুল মজিদ, মেহেদী হাসান (মিরাজ), সাইফ হাসান, নাজমুল হোসেন, আল আমিন, তাসামুল হক, সানজামুল ইসলাম, নূর হোসেন, তানভীর হায়দার খান, সাকলাইন সজীব, মেহেদী হাসান, সাইফ উদ্দিন, আলাউদ্দিন বাবু, আশিকুজ্জামান, মেহেদী হাসান (রানা), শুভাশিস রায়, নূর আলম, আবু হায়দার, দেওয়ান সাব্বির, এবাদত হোসেন চৌধুরী, ইরফান শুক্কুর ও জাকির হাসান।