এইচপির পাঁচে পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া সফরের শেষ এক দিনের ম্যাচও জিতেছে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। কাল পঞ্চম ম্যাচে নর্দার্ন টেরিটরি একাদশকে ১৫১ রানে হারিয়েছে এইচপি। টস জিতে ব্যাটিং নেওয়া এইচপি ৪৯.৩ ওভারে অলআউট হয় ২৬৯ রানে। এপর নর্দার্ন টেরিটরি ৩০.৪ ওভারেই অলআউট ১১৮ রানে।

এইচপির তিন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান ও আবু জায়েদ মিলে নিয়েছেন ৮ উইকেট। ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার সাইফউদ্দিন। এ ছাড়া ২০ রানে ৩ উইকেট নিয়েছেন আবুল হাসান, জায়েদ ২ উইকেট নিয়েছেন ১৫ রান খরচায়।

এর আগে ব্যাটিংয়ে ৫১ বলে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার এনামুল হক। এ ছাড়া সমান ৪৬ রান করেছেন দুই মিডলঅর্ডার ব্যাটসম্যান ইরফান শুক্কুর ও তাসামুল হক।

একই ভেন্যুতে একই দলের বিপক্ষে সফরের একমাত্র তিন দিনের ম্যাচটি শুরু হবে আগামীকাল।