এক আমেরিকানও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্কেটবল, বেসবল ঠিক আছে। রাগবি, টেনিস, আইস হকিও চলে। কিন্তু ক্রিকেট? কেন যে মানুষ ঘণ্টার পর ঘণ্টার ধরে এই খেলাটা খেলে? এই উপমহাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট নিয়ে অনেক আমেরিকানের এমনই মনোভাব। ক্রিকেটের কথা শুনলেও অনেকে জানেনই না খেলাটা কীভাবে খেলতে হয়। লস অ্যাঞ্জেলেস টাইমস-এ এক দশক ফটোগ্রাফার হিসেবে কাজ করা স্টিভ ডাইকসও জানতেন না, কিন্তু এখন শিখছেন চলতি বিশ্বকাপের সৌজন্যে। অরিগনের পোর্টল্যান্ডের স্টিভই সম্ভবত একমাত্র আমেরিকান যিনি এই বিশ্বকাপের সঙ্গে যুক্ত। কাজ করছেন বিশ্বকাপ ভেন্যুর ফটো ম্যানেজার হিসেবে। টুর্নামেন্টের ব্রডকাস্ট এবং মিডিয়া অপারেশনস প্রধান গ্রাহাম পার্কসের সঙ্গে পরিচয়সূত্রেই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে পড়া। এর আগে ভেন্যু ম্যানেজার হিসেবে ১৯৯৪ ফিফা বিশ্বকাপ, ১৯৯৬ আটলান্টা অলিম্পিক, ২০১১ রাগবি বিশ্বকাপ, ২০১২ লন্ডন অলিম্পিকের সঙ্গে ছিলেন। কিন্তু ক্রিকেটের বিশ্বকাপে প্রথম এসে স্টিভের লাভ হলো, ‘আমি কিছুটা ক্রিকেটও শিখে ফেলেছি। নেট রানরেটের ব্যাপারটা এবং ক্রিকেটে কীভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয় সেটা এখন বুঝি।’ ইয়াহু নিউজ।