এক টেস্ট নিষিদ্ধ ইশান্ত, এক ওয়ানডেতে চান্ডিমাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেলেন ইশান্ত–থিরিমান্নে। ছবি: এএফপি
বিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেলেন ইশান্ত–থিরিমান্নে। ছবি: এএফপি

শাস্তির খড়্গ নেমে আসছে চার খেলোয়াড়ের ওপর, অনুমিতই ছিল। এক টুইটার বার্তায় আইসিসি আজ জানিয়েছিল, ‘ইশান্ত শর্মা, লাহিরু থিরিমান্নে ও ধাম্মিকা প্রসাদকে অভিযুক্ত করেছে আইসিসি। টেস্ট শেষে বিস্তারিত জানানো হবে।’ কলম্বো টেস্ট শেষে সেই শাস্তি ঘোষণা করল আইসিসি। 
এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন ইশান্ত শর্মা। নভেম্বরে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহালি টেস্ট খেলতে পারবেন না ভারতীয় পেসার। এক ওয়ানডে নিষিদ্ধ হয়েছেন চান্ডিমাল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১ নভেম্বর অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলতে পারবেন না লঙ্কান ব্যাটসম্যান। আর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে প্রসাদ ও থিরিমান্নেকে।
আজ শেষ হওয়া কলম্বো টেস্টে নানা সময়ে আচর​ণবিধি ভাঙায় এই শাস্তি দেওয়া হলো।
আরও পড়ুন: ক্রিকেট মাঠে এ কেমন আচরণ!