এক টেস্টের অধিনায়ক কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরাট কোহলি
বিরাট কোহলি

মহেন্দ্র সিং ধোনিকে সাময়িক বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছে বিরাট কোহলিকে। ব্রিসবেনে ৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট।
সেই ২০১২ সালের সেপ্টেম্বরে শেষ টেস্ট খেলেছিলেন। অস্ট্রেলিয়ার সঙ্গে ৪ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতের টেস্ট দলে আবার ডাক পেলেন সুরেশ রায়না। প্রথমবারের মতো ডাক পেয়েছেন কর্ণাটকের ২২ বছর বয়সী ব্যাটসম্যান লোকেশ রাহুল ও রেলওয়ের লেগ স্পিনার কর্ণ শর্মা। কর্ণের অবশ্য টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। ওয়ানডে খেললেও টেস্ট সিরিজে এবারই প্রথম জায়গা পেলেন উইকেটকিপার নমন ওঝা। তবে ধোনির অনুপস্থিতিতে উইকেটের পেছনে বাংলার ঋদ্ধিমান সাহাই প্রথম পছন্দ। গত মৌসুমের ঘরোয়া ক্রিকেটে লোকেশ রাহুলের দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে তুলে এনেছে দলে। রাহুল দ্রাবিড়ের পছন্দের ব্যাটসম্যান লোকেশ রাহুল বিকল্প ওপেনার। ক্রিকইনফো।