এক ডজন বাঁহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম, সৌম্য, ইমরুল, মুমিনুল, সাকিব, তাইজুল, মোস্তাফিজ। চট্টগ্রাম টেস্টে সাত সাতজন বাঁহাতি ব্যাটসম্যান বাংলাদেশ দলে। এই টেস্টের আগে বাংলাদেশ কখনোই ছয়ের বেশি বাঁহাতি নিয়ে একাদশ সাজায়নি। চট্টগ্রামে অস্ট্রেলিয়া খেলছে চার বাঁহাতি ব্যাটসম্যান নিয়ে। দুই দল মিলিয়ে ১১ বাঁহাতি। আরেকজন বাঁহাতি ব্যাটসম্যানের অভাবেই বিশ্ব রেকর্ডটা ছুঁতে পারল না চট্টগ্রাম টেস্ট। যে রেকর্ডটা ছুঁয়েছে মিরপুরের প্রথম টেস্ট। মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলেই ছিল ছয়জন করে বাঁহাতি ব্যাটসম্যান। ১৪০ বছরের টেস্ট ইতিহাসে ১২ বাঁহাতি ব্যাটসম্যানের মাত্র পঞ্চম ম্যাচ ছিল এটি। প্রথমটির সন্ধানেও খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। ২০০৯ সালে অ্যান্টিগায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সেই টেস্টের আয়ু ছিল মাত্র ১০ বল। বালুভর্তি ভেজা মাঠে বোলারদের সমস্যা হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

১২ বাঁহাতি ব্যাটসম্যানের টেস্ট

ও. ইন্ডিজ (৬)-ইংল্যান্ড (৬), অ্যান্টিগা, ২০০৯

ইংল্যান্ড (৭)-অস্ট্রেলিয়া (৫), কার্ডিফ, ২০১৫

ইংল্যান্ড (৭)-অস্ট্রেলিয়া (৫), লর্ডস, ২০১৫

ইংল্যান্ড (৭)-দ. আফ্রিকা (৫), লর্ডস, ২০১৭

বাংলাদেশ (৬)-অস্ট্রেলিয়া (৬), মিরপুর, ২০১৭