এক দিনে ১৭ উইকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারারেতে প্রথম দুই দিনে উইকেট পড়েছিল ১৬টি। কাল বাংলাদেশ ‘এ’-জিম্বাবুয়ে ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচের তৃতীয় দিনেই উইকেট পড়ল ১৭টি। উইকেট প্রপাতের দিনে দ্বিতীয় ইনিংসে ২১১ রানে অলআউট হয়ে বাংলাদেশ ‘এ’ ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকদের। ইনিংস শুরু করে স্বস্তিতে নেই জিম্বাবুইয়ানরাও। ২১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
৩টি উইকেটই নিয়েছেন মোহাম্মদ শহীদ। দিনের শুরুতেও স্বাগতিকদের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। ৬ উইকেটে ৩২৪ রান নিয়ে দিন শুরু করা জিম্বাবুয়ে ‘এ’ অলআউট ৩৩৬ রানেই। বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত ছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান। ১০০ রানে ৬ উইকেট পড়ার পর সাকলাইন সজীবকে নিয়ে ৭৭ রান যোগ করেই বিপর্যয় সামলেছেন নুরুল।