এক ধাপ এগোল ভারত
চার বছর পর দেশের বাইরে টেস্ট সিরিজ জেতার পুরস্কারটা র্যা ঙ্কিংয়েও পেল ভারত। কাল প্রকাশিত সর্বশেষ দলীয় র্যা ঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে দলটি। নিউজিল্যান্ডকে টপকে পাঁচে ওঠা ভারতের রেটিং পয়েন্টও ৩ বেড়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা ৩ পয়েন্ট হারালেও ধরে রেখেছে সাত নম্বর জায়গাটি।
এগিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরাও। শেষ টেস্টের প্রথম ইনিংসে আদ্যন্ত ব্যাটিং করা চেতেশ্বর পূজারা প্রথমবারের মতো উঠে এসেছেন শীর্ষ বিশে। ২৭ বছর বয়সী ব্যাটসম্যান চার ধাপ এগিয়ে উঠেছেন ২০ নম্বরে। পূজারা ছাড়া শীর্ষ বিশে ভারতের ব্যাটসম্যান আর একজনই—বিরাট কোহলি। ভারতের অধিনায়ক অবশ্য এক ধাপ পিছিয়ে ১১ নম্বরে নেমে গেছেন। তবে এগিয়েছেন রোহিত শর্মা (৪৮, +২), রবিচন্দ্রন অশ্বিন (৫০, +৫) ও অমিত মিশ্ররা (৯১, +৫৬)। দুই ইনিংসেই ফিফটি করা অভিষিক্ত শ্রীলঙ্কান উইকেটকিপার কুশল পেরেরা এক ম্যাচ খেলেই উঠেছেন ৬০ নম্বরে। বোলিংয়ে হেরাথ ছাড়া এগিয়েছেন দুই দলের অন্যসব বোলারই।
ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা মুমিনুল হক (২৪তম), বোলিংয়ে সাকিব আল হাসান (১৭)। আইসিসি।
আইসিসি র্যা ঙ্কিং
দলীয় র্যা ঙ্কিং
| দলীয় | রেটিং | |
|---|---|---|
| ১ (-) | দক্ষিণ আফ্রিকা | ১২৫ |
| ২ (-) | অস্ট্রেলিয়া | ১০৬ |
| ৩ () | ইংল্যান্ড | ১০২ |
| ৪ (-) | পাকিস্তান | ১০১ |
| ৫ (+১) | ভারত | ১০০ |
| ৬ (-১) | নিউজিল্যান্ড | ৯৯ |
| ৭ (-) | শ্রীলঙ্কা | ৮৯ |
| ৮ (-) | ওয়েস্ট ইন্ডিজ | ৮১ |
| ৯ (-) | বাংলাদেশ | ৪৭ |
| ১০ (-) | জিম্বাবুয়ে | ৫ |
সেরা পাঁচ
ব্যাটসম্যান
১ (-) স্টিভেন স্মিথ ৯১০
২ (-) এবি ডি ভিলিয়ার্স ৮৯০
৩ (-) জো রুট ৮৮৯
৪ (-) হাশিম আমলা ৮৮১
৫ (-) অ্যাঞ্জেলো ম্যাথুস ৮৭০
বোলার
১ (-) ডেল স্টেইন ৯০৫
২ (-) স্টুয়ার্ট ব্রড ৮৩৫
৩ (-) ট্রেন্ট বোল্ট ৮১৪
৪ (-) ইয়াসির শাহ ৮১০
৫ (-) জেমস অ্যান্ডারসন ৮০৭
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন
১ (-) দক্ষিণ আফ্রিকা১২৫