এক নম্বরে চোখ পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের এক নম্বর টেস্ট দল হওয়ার স্বপ্ন নিয়েই শ্রীলঙ্কার বিমানে চড়ল পাকিস্তান। কাল টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে দলটির অধিনায়ক মিসবাহ-উল-হক জানিয়ে গেলেন এক নম্বর স্থানটিকেই পাখির চোখ করেছেন তাঁরা। সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে তিনে। ২০০৬ সালে খুব অল্প সময়ের জন্য দুইয়ে ওঠা পাকিস্তান কখনোই যেতে পারেনি এক নম্বর স্থানে। পাকিস্তান যদি শ্রীলঙ্কায় সিরিজ জেতার পর আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিততে পারে, তবেই দখল করতে পারে এক নম্বর জায়গাটি, যেখানে এখন দক্ষিণ আফ্রিকার অবস্থান।

কাল করাচিতে সংবাদ সম্মেলনে মিসবাহ যা বললেন তাতে এই সম্ভাবনাটাই তাঁদের অনুপ্রেরণা, ‘আমাদের খুব ভালো সুযোগ আছে। টেস্টের শীর্ষ দল হওয়াটাই আমাদের বড় অনুপ্রেরণা। আমরা সুযোগটা নেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করব।’ শ্রীলঙ্কায় দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার পর আগামী অক্টোবরে আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে পাকিস্তান।

৬ আগস্ট শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। এএফপি।