এক নম্বরে স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা হয়নি। দল জিতলেও কিংস্টন টেস্ট স্টিভেন স্মিথের একটা আক্ষেপ হয়ে থাকতে পারত। কিন্তু এই টেস্ট অস্ট্রেলীয় ব্যাটসম্যানকে একটা আনন্দানুভূতিও দিল। ১৯৯ ও অপরাজিত ৫৪—ম্যাচে ২৫৩ রান করেই এক লাফে কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলাকে পেরিয়ে শীর্ষে উঠেছেন স্মিথ। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে শীর্ষে ওঠা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান স্মিথ। শীর্ষে ওঠার দিন তাঁর বয়স ছিল ২৬ বছর ১২ দিন। ১৯৯৯ সালে প্রথমবারের মতো শীর্ষে ওঠার দিন ভারতের শচীন টেন্ডুলকারের বয়স ছিল ২৫ বছর ২৭৯ দিন।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে আর বড় পরিবর্তন বলতে শিখর ধাওয়ানের ১৫ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে ওঠা। ফতুল্লা টেস্টের পর বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন শুধু ইমরুল কায়েস। ৬৪ থেকে ৫৮ নম্বরে উঠেছেন এই ওপেনার। বোলিংয়ে সাকিব আল হাসান এগিয়েছেন এক ধাপ এগিয়ে উঠেছেন ১৬ নম্বরে।
দলীয় র্যাঙ্কিংয়ে ২ পয়েন্ট বাড়লেও বাংলাদেশ আছে নয় নম্বরেই। এক ধাপ পিছিয়ে ভারত নেমে গেছে চারে। তথ্যসূত্র: আইসিসি।
বাংলাদেশের সেরা পাঁচ
ব্যাটসম্যান    রেটিং
২৪ (-২) মুমিনুল হক ৬৫৩
২৭ (-) তামিম ইকবাল ৬২৭
২৯ (-১) সাকিব আল হাসান ৬১৫
৪৮ (-৩) মুশফিকুর রহিম ৫০১
৫৫ (-২) মাহমুদউল্লাহ ৪৭০
বোলার     রেটিং
১৬ (+১) সাকিব আল হাসান ৬১৯
৪৩ (-৬) তাইজুল ইসলাম ৩৮১
৪৮ (-১) সোহাগ গাজী ৩৫৬
৬৩ (-৪) জুবায়ের হোসেন ২৭৮
৬৪ (-১) শাহাদাত হোসেন ২৭৩
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন। ! ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট।
শীর্ষ পাঁচ ব্যাটসম্যান    রেটিং
১ (+৩) স্টিভেন স্মিথ ৯১৩!
২ (-১) কুমার সাঙ্গাকারা ৯০৯
৩ (-১) এবি ডি ভিলিয়ার্স ৯০৮
৪ (-১) হাশিম আমলা ৮৯১
৫ (-) অ্যাঞ্জেলো ম্যাথুস ৮৪১
শীর্ষ পাঁচ বোলার  রেটিং
১ (-) ডেল স্টেইন ৯০৫
২ (-) জেমস অ্যান্ডারসন ৮২৪
৩ (+১) ট্রেন্ট বোল্ট ৮১৪
৪ (-) রায়ান হ্যারিস ৮১০
৫ (+১) রঙ্গনা হেরাথ ৮০৭
শীর্ষ পাঁচ অলরাউন্ডার  রেটিং
১ (-) সাকিব আল হাসান ৩৮১
২ (-) ভারনন ফিল্যান্ডার ৩৪১
৩ (-) রবিচন্দ্রন অশ্বিন ৩৩৬
৪ (-) মিচেল জনসন ২৮৩
৫ (-) স্টুয়ার্ট ব্রড ২৬৭