প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় অনুষ্ঠানরত ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচগুলো যুব ওয়ানডের মর্যাদা পাচ্ছে না। তাই ১০ রানে ৬ উইকেট নিয়েও পরশু রেকর্ড বইয়ে নাম ওঠাতে পারলেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাঁহাতি স্পিনার সালেহ আহমেদ। ওই ৬ উইকেট যোগ হলে যুব ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটাও নিজের করে নিতেন সালেহ। এ বছর ২৪ ম্যাচে ৪০ উইকেট নেওয়া সালেহ অবশ্য আজই সুযোগটা পাচ্ছেন। ভারতের বিপক্ষে ২ উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন মোহাম্মদ নওয়াজকে। পাকিস্তানের বাঁহাতি স্পিনার ২০১২ সালে ৪১ উইকেট পেয়েছিলেন ২১ ম্যাচে। ভারতের উন্মুক্ত চাঁদকে (৮১৩, ২০১২) ছাড়িয়ে গত জিম্বাবুয়ে সিরিজেই ব্যাটিংয়ের রেকর্ডটা নিজের করে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন (৮৪৬)।