এক মৌসুমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিভিএস লক্ষ্মণের রেকর্ড ভাঙতে দরকার ছিল ৯৫ রান। কিন্তু শ্রেয়াস আয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পেলেন না। তাঁর দল মুম্বাই কাল ফাইনালে সৌরাষ্ট্রকে ইনিংসে ব্যবধানে হারিয়ে ৪১তম বারের মতো জিতে নিয়েছে রঞ্জি ট্রফি। ভারতের সর্বোচ্চ প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জিতে এবার ১৩২১ রান করেছেন শ্রেয়াস। রঞ্জিতে এক মৌসুমে তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু লক্ষ্মণ। ১৯৯৯-০০ মৌসুমে হায়দরাবাদের হয়ে ১৪১৫ রান করেছিলেন ‘ভেরি ভেরি স্পেশাল’। টেস্ট খেলুড়ে দেশগুলোর প্রধান প্রথম শ্রেণির টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান ইংল্যন্ডের ফিল মিডের। ১৯২৮ সালে কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার ব্যাটসম্যান ২৬ ম্যাচে করেছিলেন ২৮৪৩ রান। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের রেকর্ডটা সাইমন ক্যাটিচের (১৫০৬ রান, ২০০৭-০৮)। বাংলাদেশের জাতীয় লিগে রেকর্ডটা লিটন দাসের। ২০১৪-১৫ মৌসুমে রংপুর বিভাগের ব্যাটসম্যান করেছিলেন ১০২৪ রান।