তুষার ইমরান প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম খেলেছেন ২০০০-০১ মৌসুমে। ১৭ বছরের ক্যারিয়ারে সেই তুষার সবচেয়ে বেশি রান করলেন কিনা এই মৌসুমে। বাংলাদেশের ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ক্যারিয়ার সর্বোচ্চ ২২০ রান করেছেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে। এই মৌসুমে জাতীয় লিগ ও বিসিএল মিলিয়ে ১০ ম্যাচে ৯৭২ রান হলো পাঁচটি টেস্ট খেলা তুষারের। নিজের রেকর্ড ভেঙেছেন, তবে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার বাংলাদেশি রেকর্ড ভাঙতে আরও ২৬১ রান করতে হবে। ২০১৪-১৫ মৌসুমে নয় ম্যাচে সর্বোচ্চ ১২৩২ রান করেছিলেন লিটন দাস। লিটনকে পেছনে ফেলতে আরও তুষারের হাতে আছে আরও দুই ম্যাচ।
বাংলাদেশে প্রথম শ্রেণিতে এক মৌসুমে বেশি রান
ম্যাচ রান সর্বোচ্চ গড় ১০০/৫০
লিটন দাস ৯ ১২৩২ ১৭৫ ৭৭.০০ ৫/৫
(২০১৪-১৫)
অলক কাপালি ১০ ১১৫৬ ২২৮ ৮৮.৯২ ৩/৬
(২০১৪-১৫)
শাহরিয়ার নাফীস ১২ ১১১৭ ১৭৪* ৬২.০৫ ৩/৭
(২০১৫-১৬)
শাহরিয়ার নাফীস ১০ ১০৯২ ২১৯ ৬৪.২৩ ২/৭
(২০১৪-১৫)
শামসুর রহমান ১২ ১০৮৬ ১৪৪ ৫১.৭১ ৫/৩
(২০১৫-১৬)