এক ম্যাচ নিষিদ্ধ ইশান্ত-চান্ডিমাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বোতে কথার লড়াইয়ে জড়িয়ে শাস্তি পেতে হলো ভারতীয় পেসার ইশান্ত শর্মা, শ্রীলঙ্কার দিনেশ চান্ডিমাল, ধাম্মিকা প্রসাদ ও লাহিরু থিরিমান্নেকে। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইশান্ত ও চান্ডিমাল। ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানা করা হয়েছে প্রসাদ ও থিরিমান্নের। নিষেধাজ্ঞার কারণে নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবেন না ইশান্ত। একই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না চান্ডিমাল। ক্রিকইনফো।