এক ম্যাচ নিষিদ্ধ মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে তো দল হেরেছে। তার ওপর আরও একটি দুঃসংবাদ শুনতে হলো মাশরাফি বিন মুর্তজাকে। ওয়ানডেতে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পেরে গ্রুপ পর্বে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে জরিমানা গুনতে হয়েছিল মাশরাফি বিন মুর্তজাকে। বারো মাসের মধ্যে তাঁর অধীনে বাংলাদেশ টানা দ্বিতীয়বার একই কাজ করায় কাল ম্যাচ রেফারি রোশান মহানামা মাশরাফিকে এই শাস্তি দিয়েছেন। একই সঙ্গে মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে, দলের বাকি ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ। মাশরাফির এই বহিষ্কারাদেশ কার্যকর হবে বাংলাদেশের পরবর্তী এক দিনের আন্তর্জাতিক ম্যাচেই। সেটি হতে যাচ্ছে সম্ভবত আগামী এপ্রিল-মে মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজেই।