এক ম্যাচ বহিষ্কৃত সাকিব
মাঠে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের জন্য এক ম্যাচের জন্য বহিষ্কৃত হয়েছেন সাকিব আল হাসান। বিপিএলে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। শাস্তি এখানেই শেষ নয়। সিলেট সুপার স্টারসের বিপক্ষে গতকালের ম্যাচের অন্য একটি ঘটনায় ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে।
থিসারা পেরেরার বলে মুশফিকুর রহিমের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব। কাল রাতে শুনানি শেষে লেভেল-২ পর্যায়ের এই অপরাধের জন্য তাঁকে এক ম্যাচের জন্য বহিষ্কার করেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। এ ছাড়া সিলেট সুপার স্টারসের শ্রীলঙ্কান ওপেনার দিলশান মুনাবীরাকে গালাগাল দেওয়ায় লেভেল-১ পর্যায়ের অভিযোগ এনে ২০ টাকার আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। কাল রাতে রংপুরের মালিক মুস্তফা রফিকুল ইসলাম সাকিবের শাস্তির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘কালকের (আজ) ম্যাচের জন্য সাকিবকে বহিষ্কার করা হয়েছে।