এক যুগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০-তে ১০০। টেস্ট অভিষেকের পর থেকে টানা ১০০ ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়লেন ব্রেন্ডন ম্যাককালাম। কিউই অধিনায়কের টেস্ট অভিষেক ২০০৪ সালের ১০ মার্চ হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ম্যাককালাম দলের বাইরে ছিলেন না একটি ম্যাচেও, তারপরও গত প্রায় এক যুগে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায় যৌথভাবে তিনি সপ্তম স্থানে। এ সময়ে ম্যাককালামের সমান ১০০ টেস্ট খেলেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউসও। ১২৬ ম্যাচ খেলে তালিকায় সবার ওপরে আরেক ইংলিশ অ্যালিস্টার কুক। দুইয়ে কুকের সতীর্থ ইয়ান বেল (১১৮ ম্যাচ)। এরপর আছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক (১১৫), দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (১০৬), ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (১০৫) ও কেভিন পিটারসেন (১০৪)।