প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কে? উত্তরটা প্রায় সবারই জানা, কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিয়ান বোলিং গ্রেট ৪৩ বার শূন্য রানে আউট হয়েছেন। তাহলে এবার জানা যাক, কে সবচেয়ে বেশি এক রানে আউট হয়েছেন। সর্বশেষ আট ইনিংসে চারবার এক রানে আউট হয়ে ইয়ান বেল জাগিয়ে তুলেছেন এই কৌতূহল। ইংল্যান্ড ব্যাটসম্যান ১১১ টেস্টের ক্যারিয়ারে ১০ বার এক রানে আউট হয়েছেন। আর মাত্র তিনবার এক রানে আউট হলেই হরভজন সিংকে ছুঁয়ে ফেলবেন বেল। টেস্টে সবচেয়ে বেশি ১৩ বার এক রানে আউট হয়েছেন ভারতীয় স্পিনার। ১২ বার এক রানে আউট হয়ে দুইয়ে জেমস অ্যান্ডারসন, গ্লেন ম্যাকগ্রা ও জাভাগাল শ্রীনাথ। নিখাদ ব্যাটসম্যানদের মধ্যে শুধু শচীন টেন্ডুলকারই (১১) আছেন বেলের ওপরে। টেন্ডুলকারকে সঙ্গ দিচ্ছেন অ্যামব্রোস, ওয়ালশ ও রডনি মার্শ।