এক রানের আক্ষেপ স্মিথের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর স্মিথ, কাল আউট ১৯৯ রানে
সেঞ্চুরির পর স্মিথ, কাল আউট ১৯৯ রানে

গত বছর ভারতের বিপক্ষে মেলবোর্নে কাছাকাছি গিয়েও ডাবল সেঞ্চুরি পাননি স্টিভ স্মিথ। পেলেন না গতকালও। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার আউট হয়ে গেলেন ১৯৯ রানে। তাঁর ব্যক্তিগত এই ১ রানের আক্ষেপ বাদ দিলে ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতেই। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে সফরকারীরা করেছে ৩৯৯ রান।
ফর্মে থাকা স্মিথ সর্বশেষ ছয় টেস্টে পঞ্চম সেঞ্চুরিটি করেছিলেন পরশু, টেস্ট শুরুর প্রথম দিনে। আগের দিনের ১৩৫ রান নিয়ে কাল শুরু করে যখন মেলবোর্নের ১৯২ রান ছাড়িয়ে গেলেন, মনে হয়েছিল সেঞ্চুরিটা এবার পেয়েই যাচ্ছেন। কিন্তু হলো না। এলবিডব্লুর ফাঁদে তাঁকে আউট করে দিলেন জেরম টেলর। প্রথম দিন ৫ ওভারের প্রথম স্পেলে কোনো রান না দিয়ে ২ উইকেট নেওয়া টেলরই ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। আগের দিনের ১৮ রানে ৩ উইকেটের সঙ্গে গতকালের ৩ উইকেট যোগে তাঁর বোলিং—২৫-১০-৪৭-৬!
স্মিথ উইকেটে আসেন প্রথম দিনের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর। ১০৯ রানে দুবার জীবন পেয়ে স্মিথ প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ১৩৫ রানে। অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৫৮/৪। স্মিথের পর অস্ট্রেলিয়ার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান ব্যক্তিগত ৩ ও দলীয় ২২ রানে নো বলে ক্যাচ তোলা অধিনায়ক মাইকেল ক্লার্কের। এএফপি, ক্রিকইনফো।