এক সাকিবের বদলি দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

♦ প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে ঢুকেছেন সানজামুল, তানভীর
♦ অধিনায়কের দায়িত্ব পেতে পারেন মাহমুদউল্লাহ

সাকিবের পরিবর্তে টেস্ট দলে দুজনকে ডেকে আনা হয়েছে। ছবিঃ প্রথম আলো
সাকিবের পরিবর্তে টেস্ট দলে দুজনকে ডেকে আনা হয়েছে। ছবিঃ প্রথম আলো

সাকিব আল হাসান যে বাংলাদেশ দলের জন্য কত গুরুত্বপূর্ণ, সেটা লেখায় প্রকাশ করা কঠিন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তবে বিসিবির দল, ঘোষণা দেখেও বুঝে নিতে পারেন। বাঁ হাতের চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর জায়গায় একজন নয়, দুজন ক্রিকেটারকে ডাকা হয়েছে স্কোয়াডে!
৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। গতকাল সে টেস্টের জন্য দল ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের বদলি খুঁজে নিতে হয়েছে বোর্ডকে। তাঁর অনুপস্থিতিতে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও লেগ স্পিনার তানভীর হায়দারকে ডাকা হয়েছে বাংলাদেশ দলে। দলে আগেই ডাকা হয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের অফ স্পিনার নাঈম হাসানকে। এ দুজনের অন্তর্ভুক্তিতে টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন এমন তিন ক্রিকেটারকে দেখা যাবে চট্টগ্রামে।
দলের নেতৃত্বভার কাকে দেওয়া হবে, সেটা আজ নিশ্চিত করা হয়নি। তবে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহরই সে ভার নেওয়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (সম্ভাব্য অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম ও তানভীর হায়দার।