প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলে কাল শ্রীলঙ্কার বিপক্ষে লাঞ্চ ও চা-বিরতির মাঝে ১২৬ রান করেছেন শিখর ধাওয়ান। টেস্টে দিনের দ্বিতীয় সেশনে সবচেয়ে বেশি রানের ভারতীয় রেকর্ড এটা। সব দল মিলিয়ে অবশ্য ১১ ম্যাচ পর ভারতের টেস্ট দলে ফেরা ধাওয়ান আছেন চারে। ১৯৫৪ সালে পাকিস্তানের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ১৭৩ রান করেছিলেন ইংল্যান্ডের ডেনিস কম্পটন। এই ইনিংসে মোট ২৭৮ রান করেছিলেন কম্পটন, যা কিনা তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ।
