নিউজিল্যান্ড ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলটাই ঝামেলা বাধাল। কোনো রান হলো না ওই বলে। এতেই নিশ্চিত জানা গেল, তাসকিন আহমেদ কোনো নো-বল না করলে সেঞ্চুরি হচ্ছে না কোরি অ্যান্ডারসনের। হলোও তাই, ৪১ বলে ৯৪ রানে অপরাজিত থাকলেন ওয়ানডের একসময়কার দ্রুততম সেঞ্চুরিয়ান। টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও তাই আর নতুন করে লেখা হলো না। যে রেকর্ডটি চার বছর ধরে লেখা আছে রিচার্ড লেভির নামের পাশে। তবে গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরির দিনে রেকর্ডটি ছোঁয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন ভারতের লোকেশ রাহুল। অবশ্য সে ম্যাচেই ৪৩ বলে ৯৬ করেও সুযোগ হারিয়েছেন এভিন লুইস (৪৮ বলে সেঞ্চুরি)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি
বল ব্যাটসম্যান দল প্রতিপক্ষ সাল
৪৫ রিচার্ড লেভি দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ২০১২
৪৬ ফাফ ডু প্লেসি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ২০১৫
৪৬ লোকেশ রাহুল ভারত ওয়েস্ট ইন্ডিজ ২০১৬
৪৭ অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ২০১৩
৪৭ ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০১৬