একমাত্র মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিংটা আগে ভালোই করতেন মাশরাফি। এখন কেন যে আর তেমন হচ্ছে না! এ নিয়ে বেশ আক্ষেপ আছে বাংলাদেশের সমর্থকদের। কাল ভারতের বিপক্ষে সেমিফাইনালে কিছুটা হলেও ব্যাট হাতে পুরোনো সেই মাশরাফিকে দেখা গেছে। আট নম্বরে ব্যাট করতে নেমে ২৫ বলে অপরাজিত ৩০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। বাংলাদেশের ইনিংসে একমাত্র তাঁরই কম বলে বেশি রান। স্ট্রাইক রেট ১২০। আর সবারই স্ট্রাইক রেট এক শর নিচে। তামিম ইকবালের ৭টির পর দ্বিতীয় সর্বোচ্চ ৫টি চারও মাশরাফির।