একা ওয়ার্ন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্নের প্রেমজীবন নিয়ে কম লেখা হয়নি। সাবেক স্ত্রী সিমোনের সঙ্গে ছাড়াছাড়ির পর একের পর এক নারীর সঙ্গে নাম জড়িয়েছে এই কিংবদন্তি লেগ স্পিনারের। এবার ওয়ার্নের মনের দুয়ারে আবারও কড়া নাড়ছেন স্বর্ণকেশী এক তরুণী। লন্ডনের বিভিন্ন স্থানে নাম না-জানা এই স্বর্ণকেশীর সঙ্গে দেখা যাচ্ছে ওয়ার্নকে। দুজনের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবিও এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। কিন্তু হাতেনাতে ধরা পড়েও ওয়ার্নের দাবি, কোনো সম্পর্কে জড়াননি তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে দাবি করেছেন, ‘কোনো অভিযোগ করছি না কিংবা ব্যাখ্যা দিচ্ছি না, শুধু সবাইকে জানাচ্ছি আমি এখনো একাই আছি!’ ডেইলি মেইল