একাদশ নিয়ে বিনিদ্র হাথুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে আজ বাংলাদেশের কোন ১১ জন নামেন, তা নিয়ে একটু বাড়তি কৌতূহল আছে। শেষ পর্যন্ত একাদশ যা-ই হোক, জেনে রাখুন, তা ঠিক করতে বিনিদ্র রজনী কেটেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

পরশু ভোর ৪টার দিকে টুইট করে বসেছেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ। তিনি নাকি ঘুমাতে পারছিলেন না! টুইটে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেনও, ‘স্লিপলেস নাইটস!’ ১৪ জনের স্কোয়াড থেকে একাদশ বাছতেই কোচের ঘুম ছুটে যাচ্ছে! এমন ‘মধুর সমস্যা’ তো একজন কোচের স্বপ্ন। বাংলাদেশ কোচের পুরো টুইটটা পড়লে এমনটা আর মনে না-ও হতে পারে। হাথুরুসিংহের ৪৮ বছর বয়সী কপালে যে চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশের ‘জাতীয় আবেগ’। ভোরের টুইটও তা নিয়েই, ‘কঠিন টানাপোড়েন। একটা পুরো জাতির আবেগ মেনে নেব, নাকি সেরা সমন্বয়টাই বেছে নেব!’ ইঙ্গিতটা কি মুমিনুল হকের দিকে?