প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ১৬৬, রোহিত শর্মা ৮৩। পরশু এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দলের রানের অর্ধেকই করলেন রোহিত। ভারতের ওপেনার এই নিয়ে তিনবার দলীয় রানের অর্ধেক বা তার বেশি করলেন। তিনবার দলের ইনিংসের অর্ধেকের বেশি রান করেছেন আরও তিন ব্যাটসম্যান—ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। এদের চেয়ে বেশিবার দলের রানের ৫০ শতাংশ বা তার বেশি একাই করেছেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক পাঁচবার করেছেন এই কীর্তি। তবে জয়াবর্ধনে নন, টি-টোয়েন্টিতে এক ইনিংসে শতকরা হিসাবে সবচেয়ে বেশি রান করেছেন কেন উইলিয়ামসন। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ৭০ শতাংশ রানই করেছিলেন উইলিয়ামসন। অবশ্য নিউজিল্যান্ড করেছিলই মাত্র ৬০ রান, উইলিয়ামসন ৪২।