একালের কিপটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেডে কাল ২৫ ওভার বোলিং করে মাত্র ৩৮ রান দিয়েছেন কাইল অ্যাবট। দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ওভারপ্রতি রান দিয়েছেন ১.৫২। অ্যাডিলেড ওভালে গত ৫০ বছরে পেসারদের মধ্যে এক ইনিংসে অ্যাবটের চেয়ে প্রতি ছয় বলে কম রান দিয়েছেন শুধু একজন—ফিল কার্লসন (১.১৩)। হিসাবটা যাঁরা ইনিংসে কমপক্ষে ১৫০ বল করেছেন, তাঁদের ধরেই করা। হিসাবের গণ্ডিটা অ্যাডিলেড থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিলে অবশ্য কার্লসন থাকেন না সেরা দশেও। ১৯৮৯ সালে পার্থে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩১ ওভারে মাত্র ২৩ রান দেওয়া কার্ল র‍্যাকেম্যান গত ৫০ বছরে ইনিংসে সবচেয়ে কিপটে বোলিং করা পেসার। অস্ট্রেলীয় পেসার ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ০.৭৪। স্পিনার-পেসার মিলিয়ে গত ৫০ বছরে সবচেয়ে কিপটে বোলিংটা ভারতের রবীন্দ্র জাদেজার। গত বছর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৪৬ ওভারে ওভারপ্রতি ০.৫৬ গড়ে মাত্র ২৬ রান দিয়েছিলেন জাদেজা।

গত৫০বছরেটেস্টেসবচেয়েকিপটেবোলিং

০.৫৬   রবীন্দ্র জাদেজা (৪৬-৩৩-২৬-২)  ভারত-দ. আফ্রিকা, দিল্লি, ২০১৫        

০.৫৭   শিবলাল যাদব (৩৩-২২-১৯-৩)  ভারত-অস্ট্রেলিয়া, সিডনি, ১৯৮৬        

০.৫৮   ফিল এডমন্ডস (৩৪.১-২৩-২০-৪) ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ওভাল, ১৯৭৮    

০.৬৯   ভেঙ্কটাপতি রাজু (৩৬-২৫-২৫-২)      ভারত-শ্রীলঙ্কা, চণ্ডীগড়, ১৯৯০     

০.৭৪    কার্ল র‍্যাকেম্যান (৩১-২১-২৩-১)  অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, পার্থ ১৯৮৯