একের জন্য চারের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট-শ্রেষ্ঠত্বের প্রতীক ‘রাজদণ্ডটা’ তিন দিন আগেই হাতে উঠে গেছে অস্ট্রেলিয়ার। তবে অস্ট্রেলীয়রা আর কত দিন টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে পারবে, সেটাই এখন দেখার। টেস্টের দলীয় র্যা ঙ্কিংয়ে শীর্ষ চার দলের মধ্যে ব্যবধান যে সামান্যই। এক নম্বর দল অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮। অস্ট্রেলিয়ার চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে চারে ইংল্যান্ড। ১১২ ও ১১১ পয়েন্ট নিয়ে দুই ও তিনে ভারত ও পাকিস্তান।
র্যা ঙ্কিংয়ে প্রতিদ্বন্দ্বিতা এতটাই প্রবল যে চলমান তিনটি টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে ওঠার সম্ভাবনা আছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড তিন দলেরই। তবে গত পরশু শুরু তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই এক নম্বর স্থানটা ধরে রাখবে অস্ট্রেলিয়া।
আর অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায়, ড্র হয় ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করতে পারলেই শীর্ষস্থান ফেরত পাবে ভারত।
প্রথমবারের মতো টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠতে হলে পাকিস্তানকে সিরিজ জিততে হবে ইংল্যান্ডের বিপক্ষে আর শ্রীলঙ্কার কাছে হারতে হবে অস্ট্রেলিয়াকে। এই সমীকরণে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফল কোনো প্রভাব ফেলবে না।
ইংল্যান্ডকে শীর্ষে উঠতে হলে সিরিজের শেষ দুটি ম্যাচ জিতলেই হবে না। তাদের কামনা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ যেন অন্তত এক ম্যাচে হলেও ভারতকে হারায় এবং শ্রীলঙ্কা সিরিজ জেতে। তথ্যসূত্র: আইসিসি।