প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯৯ ম্যাচেই থেমেছিল মোহাম্মদ আজহারউদ্দিনের টেস্ট-যাত্রা। ১৪৯-এ থামছেন মাহেলা জয়াবর্ধনে। মাত্র একটি টেস্টের জন্য ১৫০তম টেস্ট খেলা হলো না সাবেক শ্রীলঙ্কান অধিনায়কের। নিজের সিদ্ধান্তেই মাইলফলকটা না ছুঁয়ে বিদায় নিচ্ছেন জয়াবর্ধনে। কিন্তু আজহার জানতেন না ওটাই তাঁর শেষ টেস্ট। এক ম্যাচের জন্য ১০০ ও ১৫০ টেস্টের মাইলফলক ছুঁতে না পারা ক্রিকেটার এই দুজনই। ৪৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ার আছে আটজনের। সংখ্যাটা নয় হয়ে যাবে জোনাথন ট্রট আর না ফিরলে। ওয়ানডেতে ২৯৯ ম্যাচে থেমেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। নিউজিল্যান্ডের জন রাইট খেলেছেন ১৪৯ ম্যাচ। ৪৯ ম্যাচ খেলে ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ছয়জন।