এক্স-রে রিপোর্টের অপেক্ষায় মুশফিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল নিল ওয়াগনারের লাফিয়ে ওঠা বলে আঘাত লেগেছিল আঙুলে। সেই ব্যথা এখনো আছে। আজ সকালে সে জন্যই ফিল্ডিংয়ে নামেননি মুশফিকুর রহিম। উইকেট কিপিং করছেন ইমরুল কায়েস।
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, হাতে ব্যথা থাকায় বেসিন রিজার্ভের পাশের একটি এক্স-রে সেন্টারে এক্স-রে করা হয়েছে মুশফিকের বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও ডান হাতের তর্জনির। এখন সেটারই রিপোর্ট পাওয়ার অপেক্ষা। এক্স-রে রিপোর্টে বড় সমস্যা ধরা না পড়লেই মাঠে নামবেন মুশফিক। কাল অবশ্য ব্যথা পাওয়ার পরও ব্যাটিং করেছেন তিনি।