এখনো জাদু ওয়ার্নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে যুক্তরাষ্ট্রে শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ওয়াসিম আকরাম ও ব্রায়ান লারাদের সঙ্গে মিলে খেলবেন অলস্টারস সিরিজে। নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য শেন ওয়ার্ন কাল তাই নেমে পড়লেন মেলবোর্নের শহরতলির ক্রিকেটে। তাতে এক দিনের মধ্যেই শৈশবের দল ইস্ট স্যান্ড্রিংহাম ক্লাবকে বেন্টলেই এএনএর বিপক্ষে জিতিয়ে দিলেন কিংবদন্তি লেগ স্পিনার। দুই ইনিংস মিলিয়ে ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন, ৩ নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ বলে করেছেন ৪০ রান। ওয়ার্নের অলরাউন্ড নৈপুণ্যে বিমোহিত হাজার দুয়েক দর্শক।
২০০৮ সালে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন, তার ৭ বছর পর কালই প্রথম খেললেন ইস্ট স্যান্ড্রিংহামের হয়ে। জেলা পর্যায়ের ক্লাব সেন্ট কিলডাতে যোগ দেওয়ার আগে জুনিয়র এই ক্লাবেই ‘জল পড়া, পাতা নড়া’র শুরু ওয়ার্ন নামের এক স্পিন জাদুকরের। ক্রিকেট অস্ট্রেলিয়া।