সাত টেস্টে দুই জয়, পাঁচ হার। শততম টেস্টে জয় দিয়েই শেষ হলো বাংলাদেশের লম্বা মৌসুম। সাত টেস্টে ৩৫ উইকেট নিয়ে এক মৌসুমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন মেহেদী হাসান মিরাজ। মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নতুন করে লেখা হয়নি অল্পের জন্য। এবার ইংল্যান্ড সিরিজ থেকে শুরু করে সাত ম্যাচে সর্বোচ্চ ৬৫৬ রান করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড থেকে যা ৪৬ কম। ২০০৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচে ৭০২ রান করেছিলেন হাবিবুল বাশার। বাংলাদেশের ব্যাটসম্যানরা ছয়বার মৌসুমে ৫০০ রানের বেশি করেছেন, এর অর্ধেকই এই মৌসুমে।
টেস্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান
বাংলাদেশের ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০ মৌসুম
হাবিবুল বাশার ৭ ১৪ ৭০২ ১০৮ ৫০.১৪ ১/৬ ২০০৩
সাকিব আল হাসান ৭ ১৪ ৬৫৬ ২১৭ ৪৬.৮৫ ২/২ ২০১৬-১৭
মুশফিকুর রহিম ৬ ১২ ৬১৫ ১৫৯ ৬১.৫০ ২/২ ২০১৬-১৭
তামিম ইকবাল ৫ ১০ ৫৬৯ ১৫১ ৫৬.৯০ ১/৫ ২০০৯-১০
তামিম ইকবাল ৭ ১৪ ৫৫৯ ১০৪ ৩৯.৯২ ১/৪ ২০১৬-১৭