প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে বয়সে এখনো খেলে যাচ্ছেন, সে বয়সে অবসরজীবনে অভ্যস্ত হয়ে পড়েন বেশির ভাগ খেলোয়াড়। কেউ বেছে নেন কোচ, কর্মকর্তা কিংবা ধারাভাষ্যকারের ক্যারিয়ার। কিন্তু ব্র্যাড হগ দিব্যি মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। সেটাও আবার এমন এক ক্রিকেটে, যেখানে তারুণ্যের জয়জয়কার। পরশু আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের দিন অস্ট্রেলিয়ান এই চায়নাম্যান বোলারের বয়স ছিল ৪৪ বছর ৮১ দিন। আইপিএলে সবচেয়ে বয়স্ক ক্রিকেটারের রেকর্ডটা তো তাঁর হয়েছেই, এর চেয়েও বিস্ময়কর হগের পারফরম্যান্স। ৪ ওভার বোলিংয়ে মাত্র ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। স্পিনিং কন্ডিশনে, স্পিন ভালো খেলেন এমন ব্যাটসম্যানদের বিপক্ষে এই বোলিং পরিসংখ্যান ঈর্ষণীয়। কিছুটা বিস্মিত তাই হগ নিজেও, ‘এই বয়সে এখনো খেলে যাওয়া আমার কাছে রূপকথার মতো!’ ক্রিকেটনেক্সট।