এখানেও লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পয়েন্ট তালিকায় যেমন, তেমনি ধুন্ধুমার লড়াই হচ্ছে ব্যাটসম্যান ও বোলারদের মধ্যেও। এবারের প্রিমিয়ার লিগটা তাই জমে উঠেছে বেশ। লিগের নয় রাউন্ড শেষে শীর্ষ ব্যাটসম্যানের চেয়ে মাত্র ৭৯ রান পিছিয়ে পাঁচ নম্বর ব্যাটসম্যান। পারফরম্যান্সের প্রতিদ্বন্দ্বিতাটা এখানেই স্পষ্ট।
৫০৯ রান নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে গাজী গ্রুপের শামসুর রহমান। মজার ব্যাপার, গত মৌসুমে শীর্ষ দশে থাকা ব্যাটসম্যানদের কেউ নেই এবারের শীর্ষ দশে। বোলারদের তালিকায় গতবারের শীর্ষ দশ থেকে শুধু শুভাশিস রায়ই আছেন শীর্ষ দশে। ২৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার চতুরাঙ্গা ডি সিলভা। ২০ উইকেট নিয়ে এরপরই আছেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।