
পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ বলে ৬১ রান করেছেন জস বাটলার। ওয়ানডেতে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যানের ১৮তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস এটি। এই ১৮ ইনিংসের ১৬টিতেই বাটলারের স্ট্রাইক রেট ছিল ১০০ বা তার বেশি। ওয়ানডেতে এক শর বেশি স্ট্রাইক রেট নিয়ে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলায় ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে বাটলারের ওপরে আছেন শুধু এউইন মরগান। ইংল্যান্ড অধিনায়কের এমন ইনিংস আছে ২৪টি। ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারই এক শর বেশি স্ট্রাইক রেটে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। ১৪৫ বার ৫০ পেরোনো টেন্ডুলকার ৫৬ বার শয়ের বেশি স্ট্রাইক রেটে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন।
ওয়ানডেতে ১০০-এর বেশি স্ট্রাইক রেটে
সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস
৫৬ শচীন টেন্ডুলকার (ভারত)
৫৩ এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা)
৪৯ অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)
৪৭ সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
৪১ শহীদ আফ্রিদি (পাকিস্তান)